খাবারে বিষক্রিয়ায় ৩ শিক্ষার্থীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সদরে আগদিয়া-শিমুলিয়া এলাকার জামিয়াতুস সুন্নাহ মোহাম্মাদিয়া কওমিয়া মাদরাসা ও এতিমখানায় রাতে খাওয়ার পর তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে আরো ১২ জন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হল- বড়গাতি গ্রামের জব্বার হোসেনের ছেলে এমামুল হক (১৭), ভদ্রবিলা-পাঁচুড়িয়ার মুরাদ মিয়ার ছেলে আলিফ (১০) ও শুভারগোপের আফসার শেখের ছেলে আশরাফুল।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণে ওই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অসুস্থ ১২ জনের অবস্থা গুরুতর তাই উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করা হয়েছে।

ওই মাদরাসার শিক্ষক ইব্রাহিম বলেন, রাত সাড়ে ৯টার দিকে মাদরাসার ৩০ শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক শাপলা ও পুঁইশাকের তরকারি দিয়ে ভাত খাই। খাওয়া শেষের কিছুক্ষণের মধ্যে ছাত্ররা বমি শুরু করে। হাসপাতালে নিতে নিতে তিনজন মারা যায়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.