আন্তর্জাতিক : ভূমধ্যসাগর থেকে ৪ হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীও রয়েছে। শুক্রবার লিবিয়া উপকূল ও ইতালির সিসিলি প্রণালী থেকে উদ্ধার করা হয়।
স্পুতনিক নিউজ জানায়, লিবিয়া থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে অভিবাসন প্রত্যাশী তিন হাজার ৪শ’ মানুষকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। এদিকে গভীর সমুদ্র থেকে শুক্রবার ২৩৬ জন শরণার্থীদের উদ্ধার করা হয়। যাদের বেশির ভাগই বাংলাদেশি ও ইরিত্রিয়ান নাগরিক।
গত বছরের মাঝামাঝি থেকে ইউরোপের দিকে শরণার্থী স্রোত আগের চেয়ে বেড়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে বহু শরণার্থী সাগর পাড়ি দিচ্ছে। এতে এ পর্যন্ত নারী ও শিশুসহ বহু শরণার্থী প্রাণ হারিয়েছে।

Comments are closed.