কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের শাপলাপুরে অভিযান চালিয়ে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসও’র দুই নেতা ও এক সৌদি নাগরিকসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। আাজ (৩০ জুলাই) শনিবার দুপুরে ১ টার দিকে শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার পরিচালক ও শামলাপুর নতুন পাড়া এলাকার মৌ: ছৈয়দ করিমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদের নেতৃত্বে বিজিবি ও পুলিশ গোপন সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করেন। একজন সৌদী নাগরিক, শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার মৌ: ছৈয়দ করিম ও কক্সবাজারের লিংক রোডস্থ ইমাম মুসলিম (রাঃ) ইসলামী সেন্টারের পরিচালক ও আরএসও নেতা হাফেজ ছালাহুল ইসলাম। সৌদি নাগরিকের নাম এখনও পাওয়া যায়নি।
একটি সুত্রে জানা গেছে, দুই সৌদি নাগরিকের টেকনাফের শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসা পরিদর্শনের কথা ছিল। পরিদর্শনে দুই জন সৌদি নাগরিক থাকলেও অপর এক সৌদী নাগরিকসহ কয়েকজন সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
আটককৃতদের প্রাথমিক ভাবে জিঙ্গাসাবাদের জন্য টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়েছে। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কক্সবাজার -৪ আসনের সংসদ সদস্য আবদু রহমান বদি, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ এবং সহকারি কমিশনার (ভূমি) জাহেদ ইকবাল।
আটককৃত বিদেশী নাগরিক থেকে একটি সৌদি আরবের পার্সপোর্ট পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃতদের
জিঙ্গাসাবাদের জন্য বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে। টেকনাফ মডেল থানার এসআই কাঞ্চন এক বিদেশী নাগরকিসহ ৩ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃতদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সিও আবুজার আল জাহিদ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.