বায়েজিদে রামদাসহ যুবক আটক

চট্টগ্রাম : বন্দর নগরীর বায়েজিদ বোস্তামী থানার তারা গেট এলাকা থেকে রামদাসহ মো. জামাল (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ (৩০ জুলাই) শনিবার সকাল নয়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। জামাল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার চরকগাছিয়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে নগরীতে বায়েজিদ বোস্তামী থানার ডেবারপাড় এলাকায় থাকতো।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামালকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। আরেফিন নগর এলাকায় প্রতিপক্ষের লোকজনকে খুন ও জখম করার জন্য এই রামদা নিজের কাছে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মহসিন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.