নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ দূর করতে ও ড.অনুপম সেন ও ড. ইফতেখার উদ্দিন চৌধুরীসহ ৫ জনতে উড়ো চিঠি দিয়ে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যায়ের সর্বস্তরের শিক্ষক-ছাত্র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী মহিলা লীগ।
আজ (৩০ জুলাই) শনিবার দুপুর ৩টা থেকে ৪ টা পর্র্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ইঞ্জিনিয়াার আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে শিক্ষক আহমেদ রাজিব চৌধুরী,ইংরেজি বিভাগের শিক্ষক শাহাদাৎ হোসেন চৌধুরী বক্তব্য রাখেন।
রেজিষ্ট্রার ইঞ্জিনিয়াার আবু তাহের বলেন, ড.অনুপম সেন স্বাধীনতার পক্ষে মানবতাবিরোধী ও জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে। আমরা এই দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করবো।জঙ্গিদের কোনভাবে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
অপরদিকে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন,আমরা আমাদের সন্তানদের জঙ্গি হতে দেব না। সন্তানরা জঙ্গি হওয়ার দায়ভার মা বাবাকে নিতে হবে। কিভাবে একটি ছেলে দুই তিন মাস বাড়ির বাইরে থাকে। তারা কি ধরনের মা-বাবা ছেলের কোন খোঁজ খবর না নিয়ে ছেলেদেরকে জঙ্গি বানাচ্ছে। সেই সব ছেলেরা দেশবরেন্য শিক্ষাবিদ ও একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ৫ জনকে হত্যার হুমকি দিয়েছে।
মানববন্ধনে মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা বেগম,ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ সহ আওয়ামী মহিলা লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.