চট্টগ্রাম : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে আবারও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ (৩১ জুলাই) রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ তিন কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিক তাদের পরিচয় জানা যায়নি।
সংঘর্ষে জড়িয়ে পড়া দুটি পক্ষের নেতৃত্বে আছেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি এবং যুবলীগ নেতা নুর মোস্তাফা টিনু। এ দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল।
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর জেসমিন আক্তার জানান, রোববার দুপুরের দিকে ছাত্রলীগের দুইটি গ্রুপ কি নিয়ে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে পুলিশকে খরব দিয়েছি। নিরাপত্তার সার্থে কলেজের মূলফটক বন্ধ রাখা হয়েছে।
কোতোয়ালী জোনের সহকারী কমিশনার(এসি) কাজী মো. আব্দুর রহিম জানান,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের দুই গ্রুপের গুলি বিনিময়ের কারণে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। বর্তপুমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে বলে জানান তিনি।

Comments are closed.