বিএনপি- “ডাল ম্যা কুছ কালা হ্যায়”

জুবায়ের সিদ্দিকী : চট্টগ্রামে রাজনীতির মাঠে এখন জঙ্গী বিরোধী কর্মসূচী ছাড়া অন্য কোন কর্মসূচী নেই। বিএনপির সরকার বিরোধী কোন আন্দোলন নেই। মামলাও গ্রেফতার আতংকে অধিকাংশ নেতাকর্মী এলাকা ছাড়া না হলেও রাজনীতিতে নিস্ক্রিয় হয়ে পড়েছে। সরকারীদলের যে কোন সুরের সাথে সুর মিলিয়ে কথা বলছে জাতীয় পার্টী। বিএনপির কোন কর্মসূচী না থাকায় নেতাকর্মীরা হতাশ।

অন্যদিকে সরকারীদল আছেন জঙ্গী বিরোধী বিভিন্ন কর্মসূচীতে। ভাটা পড়েছে দেশের স্বাভাবিক রাজনীতি। সরকারীদলের অনেক শীর্ষ নেতা বর্তমানে রাজনীতির চেয়ে ব্যবসায় বেশী ব্যস্ত। এছাড়া তৃনমূলের ত্যাগী নেতারা মূল্যায়ন না পাওয়াতে ক্ষোভে ও হতাশায় ভুগছেন। একশ্রেনীর নেতা ও পাতিনেতা দল ক্ষমতায় আসার পর আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। এদের দাপট ও ক্ষমতার অপব্যবহারে অতিষ্ট প্রকৃত ত্যাগী নেতাকর্মীগন।

বিরোধীদল মাঠে সক্রিয় না হাওয়াতে সরকারীদল মাঠ দখল করে রাজনীতি ষোলকলা পূর্ণ করছে। বিএনপি জঙ্গীবিরোধী কোন কর্মসূচী না দেওয়াতে বিএনপির অনেক নেতাকর্মী বলছেন, তাহলে “ ডাল ম্যা কুছ কালা হ্যায়”

এ বিভাগের আরও খবর

Comments are closed.