নিজস্ব প্রতিবেদক : সময়ের ব্যবধানে ফিরে এল বাঙ্গালীর জাতির শোকের মাস রক্তস্নাত আগষ্ট। শোকাবহ আগষ্টের প্রথম দিন আজ। জাতির ইতিহাসে সবচেয়ে কলংকময় অধ্যায় রচিত হয় এই মাস। পঁচাত্তরের এই মাস জাতিকে স্তব্দ ও কিংকর্তব্যবিমুড় করে দেয়া নৃশংসতম হত্যাকান্ডের বেদনাবিধুর শোকগাঁথা, রচিত হয়েছিল।
হাজার বছরের বাঙ্গালী ও বাঙ্গালী জাতির সার্বজনীন ঐক্যের সর্বশেষ প্রতীক জাতির জনক বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার মধ্য দিয়ে ইতিহাসের জগন্যতম কালো অধ্যায় রচনা করেছিল কুলাঙ্গাররা। এক কাতারে শামিল হওয়া বাঙ্গালী জাতির জীবনে বিভক্তির ওব্যার্থ বীজ রোপিত হল বেদনাময় আগষ্টে। মুক্তিযুদ্ধ পরবর্তী বিগত চার দশকের যার শেকড়ে বিস্তার লাভ করেছে পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের সর্বত্র।

Comments are closed.