জুবায়ের সিদ্দিকী : একদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ীঢল, আরেকদিকে অনবরত বৃষ্টি। ফলে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্তিতি আরও অবনতি হয়ে গত একদশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারন করেছে। শুধু কুড়িগ্রাম ও সুনামগঞ্জেই অন্ততঃ পাঁচ লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।
পানিতে তলিয়ে ও নদী ভাঙ্গনে বসতভিটা হারিয়ে অনেকেই এখন আশ্রয় নিয়েছেন উচুঁবাধ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। যারা আশ্রয় পাননি তারা আছেন খোলা আকাশের নীচে। অনেকের ঘরের ভেতর থৈ থৈ পানি। দূর্গত এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নিমজ্জিত হয়েছে ক্ষেতের ফসল ও পুকুরের মাছ। বীজতলা ডুবেছে পানিতে।
দুর্গত এলাকার মানুষ এখন নৌকা দেখলেই ছুটছেন সেদিকে ত্রানের আশায়। এই মানবিক বিপর্যয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা। আসুন আমাদের সাহায্যের হাত প্রসারিত করি দূর্গতদের সেবায়।

Comments are closed.