নিজস্ব প্রতিবেদক : সীতাকুন্ড থেকে আটক হওয়া পটিয়ার ধর্মান্তরিত যুবক মুসহাব ইবনে উবায়েদ (২৫) ওরফে পিকলু দাশ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) অন্যতম গুরু। উঠতি রয়সী তরুণদের টার্গেট করে তাদেরকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিপদগামী করে তোলাই প্রধান তার কাজ। চট্টগ্রামে বেশ কয়েকজন তরুণকে এমন মগজধোলাই দিয়ে বিদেশী নাগরিক ও পুলিশের উপর হামলা চালানোর পরিকল্পনা ছিল তার।
পুলিশের হাতে চারজন তিনি সহ গ্রেফতার হন। চট্টগ্রামের পতেঙ্গার কাঠগড় থেকে গ্রেফতার হন ৫জন এবিটি সদস্য। নগরীর পতেঙ্গায় মুসলিমাবাদের শের-ই-পতেঙ্গা নামের একটি আবাসিক ভবনের চতুর্থতলা থেকে গত রবিবার দিবাগত রাতে পাঁচ যুবক আটক হয়। সন্তাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এই পাঁচ জনের বিরুদ্ধে।

Comments are closed.