মাত্র ৩০ সেকেন্ডেই হ্যাক হোয়াটসঅ্যাপ

0

সিটিনিউজবিডিঃ নিরাপত্তা-সংক্রান্ত বিতর্ক কিছুতেই পিছু ছাড়তে চাইছে না হোয়াটসঅ্যাপ-এর! কয়েক দিন আগেই জানা গিয়েছে, E2E বা এন্ড-টু-এন্ড এনক্রিপশনেও হোয়াটসঅ্যাপ কথোপকথন মোটেও সুরক্ষিত নয়। যতই কথোপকথন E2E এনক্রিপটেড হোক না কেন, যাদের মধ্যে তা চলছে, সেই দু’জন ছাড়া তৃতীয় কোন ব্যক্তি চাইলেই কথোপকথন ডি-কোড করতে পারেন। তাছাড়া, হোয়াটসঅ্যাপ কথোপকথন মুছেও দেওয়া যায় না। মুছলেও তা থেকেই যায়!

এই বিপজ্জনক তথ্য জানাজানি হওয়ার পরেই উঠে এল আরও এক বিস্ফোরক খবর। জানাল সংযুক্ত আরব আমির শাহির এমিরেটস সেফার ইন্টারনেট সোসাইটি; সংক্ষেপে ই-সেফ নামের এক নন-প্রফিট অনলাইন সেফটি সংস্থা। সম্প্রতি এক সাংবাদ সম্মেলনে ই-সেফ দাবি করেছে, চাইলেই হ্যাক করা যায় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট! কোন ব্যক্তি মাত্র ৩০ সেকেন্ডেই এই দুষ্কর্মটি করতে পারেন! কী ভাবে, হাতে-কলমে তা সাংবাদিকদের দেখিয়েও দিয়েছে ই-সেফ।

ই-সেফ জানাচ্ছে, হোয়াটসঅ্যাপ হ্যাকের চাবিকাঠি হল ফোনের QR কোড। একবার যদি কেউ আপনার ফোনের QR কোড পেয়ে যায়, তাহলে সেই কোড ব্যবহার করে ভায়া ডেস্কটপ হোয়াটসঅ্যাপ হ্যাক করাটা শুধুই ছেলেখেলা! তার পরে সেই হ্যাকার যা খুশি করতে পারে অন্য ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিয়ে। বেশির ভাগ মানুষই নাকি ডেস্কটপ থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের পর লগ-আউট না করেই চলে যান! সে সব ক্ষেত্রে হ্যাকারদের কাজ আরও সহজ হয়ে যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.