গরীবের বউ সকলের ভাবি

0

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি ও সন্ত্রাস ইস্যুতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে ঘুরেফিরে আলোচনায় জামায়াত। ঐক্য প্রক্রিয়াতে জামায়াতকে দূরে রাখার সিদ্ধার্ন্ত নেওয়ার পরও বিভিন্ন রাজনৈতিক দলকে আস্থায় আনতে হিমশীম খাচ্ছে বিএনপি। স্বাধীনতা বিরোধী দলটি নিয়ে বিএনপির অবস্থান আরও স্পষ্ট করার দাবি তাদের। কেউ কেউ ঐক্যের আগেই জোট থেকে জামায়াতকে বাদ দেয়ার ঘোষানার কথাও বলেছেন।

এ ব্যাপারে কয়েকটি রাজনৈতিক দলের সাথে বিএনপির প্রতিনিধির আনুষ্ঠানিক বৈঠকের পর চার দিন চলে গেলেও কার্যত তেমন কোন অগ্রগতি নেই। এর ফলে বিলম্ব হচ্ছে বিএনপির চেয়ারপার্সনের “চা-চক্রের” আমন্ত্রণ।

অনুসন্ধানে জানা গেছে, বিএনপি ঘরনার বুদ্ধিজীবিরাও এই ইস্যুতে দলগুলোর সাথে নিয়মিত যোগাযোগ অব্যহৃত রেখেছে। জামায়াত ইস্যুতে বিএনপির এই উদ্যেগের ব্যপারে একজন জামায়াত নেতা এই প্রতিবেদককে বললেন, “ভাই কি বলব- আমাদের যে অবস্থা, গরীবের বউ সকলের ভাবি। এমন আচরনই যেন প্রত্যক্ষ করছি”।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.