যে ভুলে ক্ষয়ে যাচ্ছে মেরুদণ্ড

0

লাইফস্টাইল : প্রতিদিনই পিঠে, কাঁধে প্রায় ব্যথা হয়। আমাদের প্রতিদিনের কিছু খুব সাধারণ অভ্যাসই ডেকে আনছে বিপদ। নিচে যে অভ্যাস গুলোর কারণে মেরুদণ্ডে সমস্যা হতে পারে তা নিয়ে আলোচনা করা হলো।

অতিরিক্ত ভারী ব্যাগ বা ল্যাপটপ ব্যাগ নিয়মিত বহন করলে, কাঁধে চাপ পড়ে মেরুদণ্ডে সমস্যা হতে পারে। নিয়মিত হিল পরার অভ্যাস বা জুতো যদি আরামদায়ক না হয়, তাহলে মেরুদণ্ডে চাপ পড়ে সমস্যা হতে পারে। ভারী কিছু তুলতে গেলেও অনেক সময় মেরুদণ্ডের ওপর চাপ পড়তে পারে। যা থেকে পরে বড়সড় সমস্যা হতে পারে। যদি কিছু তুলতে কষ্ট হয় তাহলে জোর করে তুলবেন না। বিশ্রামের অভাব হলে যেমন মেরুদণ্ডে সমস্যা হতে পারে, তেমনই অতিরিক্ত বিশ্রাম, আলস্য, শুয়ে বসে থাকার কারণেও মেরুদণ্ডে সমস্যা দেখা দিতে পারে।

অনেকেই ঘুমনোর সময় খুবই অদ্ভুত ভাবে শোন। পিঠ, কোমর অদ্ভুত ভাবে বেঁকে থাকে। এতে মেরুদণ্ডের ক্ষতি হয়। তা ছাড়াও চ্যাট, হোয়াটসঅ্যাপে সারা দিন ব্যস্ত থাকেন অনেকেই। সারা দিনের অনকটা সময়ই আমরা মাথা ঝুঁকিয়ে ফোনে চোখ রাখি। এতে ক্ষতি হচ্ছে মেরুদণ্ডের।
আপনাকে কি সারাদিন বসে কাজ করতে হয? বছরের পর বছর এ ভাবে কাজ করতে করতে মেরুদণ্ডের সমস্যা হতে বাধ্য। দীর্ঘ সময় এক ভাবে বসে ড্রাইভ করলে মেরুদণ্ডের সমস্যা হতে পারে।

আপনি যে ম্যাট্রেসের রাতে ঘুমোন তা কি ১০ বছরের বেশি পুরনো? বেশি দিন ব্যবহার করতে করতে ম্যাট্রেস খারাপ হয়ে যায়। যার ফলে মেরুদণ্ডের সমস্যা হতে পারে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.