রোমেল রহমান : আসন্ন ঈদুল আজহায় কোরবানীর চাহিদা মেঠাতে এবার দেশী ৩২ লাখ গরু এবং ২লাখ মহিষ ও ৭৫ লাখ ছাগল-ভেড়া প্রস্তুত করা হয়েছে। এছাড়া প্রয়োজনে ভারতসহ মিয়ানমার, নেপাল, ভূটান ও পাকিস্তান থেকে গরু আমদানী করা হতে পারে। ব্যবসায়ীদের হিসাব মতে, দেশে বছরে ১ কোটি ৪০ লাখের মতো গরু ও মহিষ জবাই হয়।
এর ৬০ শতাংশই হয় কোরবানীর ঈদে। সেই হিসাবে কোরবানীর গরুর চাহিদা তৈরী হয় সর্বোচ্চ ৪০ লাখের মতো। সে হিসাবে কোরবানীর জন্য এবার ৩২ লাখ গরু এবং ২ লাখ মহিষ ও ৭৫ লাখ ছাগল-ভেড়া প্রস্তুত করা হয়েছে। তবে এই সংখ্যা আরো বাড়বে। সূত্রমতে, এবার কোরবানীতে গরুর ঘাটতি হবেনা। মওজুদের পরিমান এমনিতেই বেশী রয়েছে।
