তিন পার্বত্য জেলায় বৃহস্পতিবার হরতালের ডাক

0

মোঃ সাইফুল, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে বুধবার (১০ আগস্ট) তিন পার্বত্য জেলায় সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে বাঙ্গালী ছয়টি সংগঠন। সারা দিন রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করে তারা শান্তিপূর্ণ ভাবে হরতাল পালন করেন। এদিকে আবারো এই ছয়টি বাঙালী সংগঠন আগামী হরতালের ডাক দিয়েছে।

সম্প্রতি মন্ত্রীসভায় এই আইনের খসড়া চূড়ান্ত অনুমোদনের পর এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচী পালন করছে এসব সংগঠন। তাদের দাবি, এই আইনের কারণে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারি বাঙালিরা ভূমি থেকে উচ্ছেদ হবেন এবং ভূমির অধিকার হারাবেন।

পাহাড়ের বাঙালীভিত্তিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ,পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদ, পার্বত্য বাঙালী শ্রমিক গণ পরিষদ এবং পার্বত্য যুব ফ্রন্ট এই কর্মসূচী পালন করছে।

হরতালের সমর্থনে সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছে এসব সংগঠনের নেতাকর্মীরা। শহরের আভ্যন্তরীন এবং আন্ত:জেলার সব ধরণের সড়ক ও নৌ যোগাযোগ সম্পূর্ণ বন্ধ আছে। জেলা শহর সহ বিভিন্ন উপজেলা থেকেও শান্তিপূর্ণ হরতাল পালনের খবর পাওয়া গেছে।

রাঙামাটির সহকারি পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল জানিয়েছেন, হরতালের কারণে শহর ও পুরো জেলায় বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.