মোঃ সাইফুল,রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি থেকে চারটি অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার সকালে উপজেলার সার্বোয়াতলি ইউনিয়নের শিজকমুখ এলাকার নিজ বাড়ী থেকে নির্ভিক চাকমা (৩৫) নামের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এই কালেক্টরকে আটক করার কথা নিশ্চিত করেছে সেনাবাহিনী।
এসময় তার কাছ থেকে ২ টি অটো পিস্তল,১ টি এলজি, ১ টি রাইফেল, এক সেট পোশাক,১০ রাউন্ড পিস্তলের গুলি,৮ রাউন্ড রাইফেলের গুলি এবং ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের কমান্ডার লে:কর্ণেল আব্দুল আলিম চৌধুরীর নেতৃত্বে একটি সেনাটীম গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ির শিজকমুখে নির্ভিক চাকমার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে এইসব অস্ত্র আটক করেছে বলে জানা গেছে। আটককৃত নির্ভিক চাকমা,সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ওই এলাকার একজন চাঁদাসংগ্রহণকারি সশস্ত্র সদস্য বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।
আটকের পর নির্ভিক চাকমাকে বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
