মহেশখালী প্রতিনিধি : কক্সবাজারের বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া নামক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য মো: আলমগীর হোসেন খুন হয়েছে।
৫ জুন শুক্রবার বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার এম. ফোরকানের ছেলে ও স্থানীয় আওয়ামীলীগের নেতা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, দুইটি গোষ্ঠীর পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে।
মহেশখালী থানার ওসি মোঃ আলমগীর গোসেন জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
