লাইফস্টাইল : মাঝে মধ্যে আমাদের পেশিতে টান খাওয়ার সমস্যা দেখা যায়। এক্ষেত্রে অনেকে আক্রান্ত পেশি টানটান বা মালিশ করে এর উপশম করতে চান। তবে এ সব থেকে লবণ পানি, শীতল পরশ বা অ্যাপল সাইডার ভিনিগার হতে পারে সহজ সমাধান। আসুন নীচে এ বিষয়ে আরো ভালো ভাবে নিচে আলোচনা করা হলোশীতল করা:
শীতল করা : ঠাণ্ডা ব্যথার অনুভূতিকে কমিয়ে দেয়। এছাড়া জ্বালা ভাব কমায় এবং আক্রান্ত মাংসপেশি শিথিল করে। তাই পাতলা তোয়ালেতে কয়েক টুকরা বরফ নিয়ে তা আক্রান্ত স্থানে চেপে ধরতে হবে।
এপসম লবণ : এতে থাকা ম্যাগনেশিয়াম পেশি শিথিল করতে এবং ক্ষত সারাতে সাহায্য করে। বাথটাবে দুই কাপের মতো এপসম লবণ মিশিয়ে ২০ মিনিট শরীর ভিজিয়ে রাখতে হবে। বাথটাব না থাকলে একই পরিমাণ লবণ গোছলের পানিতে মিশিয়ে ২০ মিনিট ধরে শরীর ভেজাতে হবে, যাতে পানি শুষে নিতে পারে। এই পদ্ধতি ব্যথার অনুভূতিকে কমাতে সাহায্য করে।
হলুদ সরিষা : হলুদ সরিষায় আছে অ্যাসিটিক অ্যাসিড, যা অ্যাসিটোলকোলিন তৈরিতে সাহায্য করে। নিউরোট্রান্সমিটার হিসেবে পেশির কর্মকাণ্ড পরিচালনায় সাহায্য করে। তাইতো কয়েক মিনিটে পেশির টান সারানোতে হলুদ সরিষার খ্যাতি আছে।
লবঙ্গ তেল : এতে আছে প্রদাহ বিরোধী উপাদান যা পেশি ফোলা রোধ করে। এর অ্যানাস্থেটিক বা অনুভূতিনাশক উপাদান ব্যথা উপশম করে। টান পড়া পেশিতে কুসুম গরম লবঙ্গ তেল দিয়ে কয়েকবার মালিশ করলে উপকার পাওয়া যায়।
