ঢাকা : ১০টি হজ ফ্লাইট বাতিল হওয়ায় জটিলতায় পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৪ অগাস্ট শুরু হওয়া হজ ফ্লাইট পরিচালন কার্যক্রমের আওতায় এ পর্যন্ত বাতিলকৃত ওই সব ফ্লাইটের কারণে আর্থিক ও যাত্রী সংকটের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি। এমন অবস্থায় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৭২ ঘণ্টার মধ্যে হজ এজেন্টদের যাত্রীর আসন ও টিকেট নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছে বিমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাতিলকৃত ফ্লাইটের কারণে বিমানের হজযাত্রী পরিবহনে ৫ হাজার আসনের ক্যাপাসিটি খোয়া গিয়েছে।
প্রসঙ্গত, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে। এ জন্য ৪ অগাস্ট শুরু হওয়া ফ্লাইট ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে ফিরতি ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে আগামী ১০ সেপ্টেম্বর হজ হতে পারে।
