লঘুচাপের প্রভাবে রাজধানীতে বৃষ্টি

0

সিটিনিউজবিডি : রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখনো আকাশ মেঘাচ্ছন্ন। আজ ২১ আগষ্ট রবিবার সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন স্থানে কাদাপানি জমে গেছে। সকাল থেকে কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে যানবাহনের সংকটে দুর্ভোগ পোহাতে হয় সবাইকে।

আবহাওয়া অফিস বলছে, উত্তর-পূর্ব মিয়ানমারে সৃষ্ট লঘুচাপ এখন বাংলাদেশে অবস্থান করছে। এ লঘুচাপের প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের দক্ষিণাংশে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের প্রভাবে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমেছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়াবিদ জানান, মিয়ানমারে সৃষ্ট লঘুচাপের কারণে এমন বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা। বর্তমানে বাংলাদেশের ঠিক উপরেই লঘুচাপের অবস্থান। ২৪ ঘণ্টা পর অবস্থার উন্নতি হতে পারে। লঘুচাপের প্রভাবে সমুদ্র কিছুটা উত্তাল। কক্সবাজার এবং মংলা, চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত ও দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.