শেরপুরে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

0

সিটিনিউজবিডি : শেরপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত মমিন মিয়া (৪০) নামের এক কয়েদি জেলা হাসপাতালে মারা গেছেন। গত রবিবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শেরপুর জেলা কারাগারের জেলার মো. মজিবুর রহমান। মমিন মিয়া সদর উপজেলার মোবারকপুর গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে।

তিনি আরও জানান, রবিবার বিকেলে ৫০০৮/এ নম্বরের ওই কয়েদি পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেরপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মোবারক হোসেন বলেন, পেট ফুলে পায়খানা বন্ধ হয়ে ওই কয়েদির মৃত্যু হয়েছে।
কারা কর্মকর্তারা জানান, একটি মাদক মামলায় চলতি বছরের ২৭ জানুয়ারি মমিন মিয়ার দুই বছরের সশ্রম কারাদণ্ড হয়। তার বিরুদ্ধে শেরপুর আদালতে আরেকটি মামলা বিচারাধীন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.