জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা

0

সিটিনিউজবিডি : নতুন কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ ২২ আগষ্ট সোমবার বিকেল সোয়া ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সে গিয়ে শ্রদ্ধা জানান ও মোনাজাত করেন খালেদা জিয়া।

এ সময় তার সঙ্গে ছিলেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, অধ্যাপক ডা. এ জে ড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ইঞ্জিনিয়র আ ন হ আখতার হোসেইন, জয়নুল আবদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ প্রমুখ।

এদিকে জিয়াউর রহমানের মাজারে খালেদা জিয়ার আগমন উপলক্ষে সোমবার দুপুরের আগে থেকেই মাজার কমপ্লেক্স ও এর আশপাশে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা জড়ো হন। বিকেল সোয়া ৫টার দিকে মাজার কমপ্লেক্সে খালেদা জিয়া পৌঁছালে স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.