রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২

0

সিটিনিউজবিডি : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার পল্টনে ও গতকাল সোমবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পল্টনে বাসের ধাক্কায় মোহাম্মদ শফিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে দৈনিক বাংলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় আট নম্বরের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় এসআই হানিফ তাকে ১২টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শফিকুরের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের খড়খড়িয়া গ্রামে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর ধোলাইপাড় বিদ্যুৎগলি এলাকায় বাস করতেন।

এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে।

অন্যদিকে মিরপুর থানা সেনপাড়ায় গতকাল সোমবার দুই বাসের মধ্যে চাপা পড়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। ট্রাফিক কনস্টেবল শাহাবুদ্দিন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে আজ মঙ্গলবার ২টা ৩০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.