ঢাকা আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

0

সিটিনিউজবিডি : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একদিনের সফরে আগামী সপ্তাহে ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে বিষয়টি জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, আগামী ২৯ আগস্ট জন কেরি ঢাকায় আসবেন। ওই দিনই তার দিল্লি যাওয়ার কথা রয়েছে।

দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রয়াস থাকবে তার এ সফরে। বাংলাদেশে এটি হবে কেরির প্রথম সফর।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

এছাড়া পেশাজীবী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদলের সঙ্গে জন কেরি মতবিনিময় করবেন বলে জানা গেছে।

তার সম্ভাব্য সফরসূচির বিষয়টি গত রোববার আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

এনিয়ে বার্নিকাট গত দুই সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে চারটি বৈঠক করেছেন বলে সূত্র জানিয়েছে।

এর আগে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের তখনকার পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন। সফর শেষে তিনিও ভারতে গিয়েছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.