সিটিনিউজবিডি : নাটোরের লালপুরে বিলমাড়িয়ায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
মৃতরা হলেন- উপজেলার চকবাদকয়া গ্রামের মৃত লালচাঁদ মিয়ার ছেলে জামাল (৪২) ও মসলেমের ছেলে আরজেত (৪৩) ও মোহরকয়া গ্রামের মৃত কম্প আলীর ছেলে বেলাল হোসেন (৪৫)।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন মৃত রহমান শেখের ছেলে চান্দের আলী (৫৫), মোহরকয়া গ্রামের তালুকদারের ছেলে ভাসান (২৮)। তাদের উদ্ধারে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসীরা কাজ করছেন বলে জানান লালপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফারুক।
তিনি জানান, নিখোঁদের মধ্যে বুধবার তিলোকপুর ঘাট থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
এর আগে মঙ্গলবার বিকালে বেলাল হোসেনের (৪৫) লাশ বিলমাড়িয়া ঘাট থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন চান্দের আলী ও ভাসান নামে দুইজন।
নিখোঁজদের উদ্ধারে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসীরা কাজ চলছে।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে লালপুর উপজেলার বিলমাড়িয়া ঘাট থেকে শ্রমিক বহনকারী নৌকা নওশারা সুলতানপুর যাওয়ার সময় ডুবে যায়। এ সময় ১৫ শ্রমিক সাঁতরে ফিরে এলেও ছয়জন নিখোঁজ হন। নিখোঁজের মধ্যে একই দিন বিকালে জামরুলকে নওশারা সুলতানপুর থেকে জীবিত উদ্ধার করে এলাকাবাসী।
