সিটিনিউজবিডি : রাজধানীর মোহাম্মদপুরে পিকআপ ভ্যানের চাপায় মো. জাহাঙ্গীর হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মপুরের বেড়িবাঁধ সড়কে এই ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর মোহাম্মদপুরের পুলপাড়ে বসবাসরত রিকশাচালক তাইজুদ্দিনের ছেলে। তাদের স্থায়ী ঠিকানা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও গ্রামে।
নিহতের মামাতো ভাই রুবেল জানান, দুপুরে মোহাম্মদপুরে নবনির্মত কবরস্থান এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় জাহাঙ্গীর।
মোহাম্মপুর থানার এসআই মো. ইয়াহিয়া জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
তিনি জানান, দুর্ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যান ও তার চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
তবে তাৎক্ষণিকভাবে আটককৃত চালকের পরিচয় জানাতে পারেননি তিনি।
