মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি : “জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ” এই আহ্বানে বুধবার রাঙামাটি শহরে মানববন্ধন ও সমাবেশ করেছে রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
বুধবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপি এই মানববন্ধনে সাংবাদিকরা জঙ্গীবাদ ও মৌলবাদের বিরুদ্ধে নিজেদের সুদৃঢ় অবস্থানের কথা জানিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অসাম্প্রদায়িক গনতান্ত্রিক বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জল রাখতে সবাইকে জঙ্গীবাদের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেন এবং রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে ও সময় টিভির সাংবাদিক হেফাজত সবুজের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক একে এম মকছুদ আহম্মেদ,সুনীল কান্তি দে, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সম্পাদক আনোয়ার আল হক প্রমূখ।
