খাগড়াছড়িতে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে বিক্ষোভ

0

মোঃ সাইফুল উদ্দীন,রাঙামাটি :  খাগড়াছড়ির আলুটিলায় বনায়নের জন্য সরকারি উদ্যোগে ৭০০ একর ভূমি অধিগ্রহণের উদ্যোগকে ‘স্থানীয়দের উচ্ছেদের ষড়যন্ত্র’ দাবি করে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জনসংহতি সমিতি।

মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের জনসংহতি সমিতির কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে।

জনসংহতি সমিতির খাগড়াছড়ি জেলার নেতা সৌখেন চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা জনসংহতির সাধারণ সম্পাদক উদয়ন ত্রিপুরা, রাঙামাটির নেতা শরৎজ্যোতি চাকমা, যুবসমিতির নেতা টোয়েন চাকমা, পিসিপির বাচ্চু চাকমা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার আলুটিলা এলাকার ৭০০ একর জমিকে অধিগ্রহণ করে বনায়নের নামে বিশেষ পর্যটন জোন করার মাধ্যমে ওই এলাকার পাহাড়িদের ভূমি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা করছে। এই ধরণের যেকোন উদ্যোগকে প্রতিহত করার ঘোষণা দেন তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.