রাঙামাটিতে ব্যবসায়ীকে আটকের ঘটনায় দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের বিক্ষোভ

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি রিজার্ভ বাজারে এক বেকারিতে পণ্যের গায়ে মেয়াদ না থাকার অভিযোগে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত আটকের ঘটনায় কয়েকশত দোকান বন্ধ করে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে ব্যবসায়ীরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমান আদালতের একটি টিম রিজার্ভ বাজারের স্বপন বেকারিতে অভিযান চালায়। এই সময় দোকানের বিষ্কিটের প্যাকেটে তারিখ আছে কিনা তা পরীক্ষা করতে গেলে একটি প্যাকেটের গায়ে তারিখ দেখতে না পাওয়ায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ানের নির্দেশে ব্যবসায়ী রাজু দে কে ৭ দিনের কারাদন্ড দিয়ে আটক করে নিয়ে যায় বলে জানান এলাকার প্রত্যেক্ষদর্শীরা।
তারা আরো জানান, এই প্যাকেটে ভুলক্রমে মেয়াদ পরেনি বলে আটককৃত ব্যবসায়ী ক্ষমা চান, কিন্তু তারপরও জরিমানা না করে ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে ব্যবসায়ীরা তাতক্ষণিক রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির নির্দেশে বাজারের সব দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানায়।
এই সময় বন্ধ করে দেয়া হয় জরুরি প্রয়োজনীয় ওষুধ, খাবারের দোকানসহ কাঁচা শাক-সবজি, মুরগী, শুটটি, মুদির, কামারের, সেলুন, কাপড়ের দোকানসহ সকল দোকান।
রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক হেলাল উদ্দিন জানান, এই ভাবে ব্যবসায়ীকে আটক করা কোন ভাবেই মেনে নেয়া যায়না তাই আমরা তাৎক্ষণিক দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছি। এছাড়াও আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এ ডি এম আদালতে আপিল করেছি।
আদালত আপিলের রায়ে তাকে কিছু টাকা জরিমানা করে মুক্তি দিয়েছে । ব্যবসায়ীকে মুক্তি দেয়ার হলে ২ঘন্টা পর আবার এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রশিদ জানান, রিজার্ভ বাজার এলাকায় এক ব্যবসায়ীকে আটকের ঘটনায় ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানালেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সে জন্য এলাকার নিরাপত্তায় আমরা অতিরিক্ত পুলিশ মোতায়ন করেছি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.