বিআরটিসি’র ঈদ বাস টিকিট বিক্রি শুরু ১ সেপ্টেম্বর

0

সিটিনিউজবিডি : আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য আগামী ০১ সেপ্টেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি’র অগ্রিম বাস টিকেট ছাড়ছে।

ঢাকা মহানগরীর মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফুলবাড়িয়ার সিবিএস-২ এবং মিরপুর দ্বিতল বাস ডিপো থেকে বিভিন্ন রুটের অগ্রিম টিকেট সংগ্রহ করা যাবে।

এবারের ঈদযাত্রায় ঢাকা থেকে বিভিন্ন জেলায় চলাচলের জন্য বিআরটিসি’র স্পেশাল সার্ভিসে থাকছে ৪শ ৫০টি বাস। এছাড়া ঢাকার বাইরের জেলাগুলো থেকে বিভিন্ন গন্তব্যে বিআরটিসি’র ৫শটি বাস আগামী ০৮ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ঈদ স্পেশাল সার্ভিস হিসেবে চলাচল করবে।

পাশাপাশি যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে ৫০টি এবং চন্দ্রা, নবীনগর, সাভার ও ইপিজেড-এ ৩০টি বিআরটিসি’র বাস যাত্রী পরিবহনের জন্য অপেক্ষমান (স্ট্যান্ডবাই) থাকবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.