অ্যাপলকে ১৩ বিলিয়ন ইউরো কর পরিশোধের নির্দেশ

0

তথ্য ও প্রযুক্তি : বিশ্বের সবচেয়ে বড় টেকনোলজি কোম্পানি অ্যাপলকে বকেয়া কর বাবদ প্রায় ১৩ বিলিয়ন ইউরো (১৫ বিলিয়ন মার্কিন ডলার) পরিশোধের নির্দেশ দিয়েছে ইউরোপীয় কমিশন।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে আদেশ অনুসারে আইরিশ সরকারের হাতে ওই জরিমানার অর্থ তুলে দিতে হবে অ্যাপলকে। কারণ আয়ারল্যান্ডকে বিশেষ রুট হিসেবে ব্যবহার করে করের পরিমাণ কমানোর অভিযোগে দোষী প্রমাণিত হয় প্রতিষ্ঠানটি। ফলে কর হিসেবে এই অর্থ পরিশোধের আদেশ দেয়া হয়েছে।

রায়ে বলা হয়েছে, অ্যাপল দ্বীপরাষ্ট্রটিকে অন্যায়ভাবে ব্যবহার করেছে। তবে অ্যাপল যদি অন্য দেশগুলোয় আরো কর দেয় তাহলে এই অংক কমিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের এক কর্মকর্তা।

ইইউয়ের কম্পিটিশন কমিশন জানায়, আয়ারল্যান্ডে বিশেষ সুবিধা নিয়ে ২০০৩ সালে ইউরোপিয়ান লভ্যাংশে মাত্র ১ শতাংশ কর দেয় অ্যাপল, যা ২০১৪ সালে এসে ০.০০৫ শতাংশে নেমে আসে। এদিকে ইইউ সদস্য রাষ্ট্র আয়ারল্যান্ড এবং অ্যাপল উভয়ই এই রেকর্ড ক্ষতিপূরণের সঙ্গে দ্বিমত পোষণ করেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.