রাঙামাটিতে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি : “রুখে দাঁড়াও বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির আয়োজনে দেশে চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে রাঙামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোঃ হাসান কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আইনজীবী সহকারী সমিতির সহ-সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক সুধীর কান্তি মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে তারা সারা দেশে চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদ বাংলাদেশের উন্নয়নে বাধা গ্রস্থ করছে দাবি জানিয়ে বলেন, এই জঙ্গিবাদ রুখে দিতে না পারলে আমাদের যুব সমাজ অন্ধকারের দিয়ে চলে যাবে। দেশের মেধাবি শিক্ষার্থী বলতে কেউ থাকবে না। দেশকে পরিচালনার জন্য সঠিক নেতৃত্ব গড়ে উঠবে না। তাই এই সন্ত্রাস ও জঙ্গিবাদকে রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান সমিতির নেতৃবৃন্দরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.