চাঁদ দেখা কমিটির বৈঠক শুক্রবার

0

সিটিনিউজবিডি : এবার কোরবানির ঈদ কবে হবে- তা জানা যাবে আগামী ২ সেপ্টেম্বর শুক্রবার।

ঈদুল আজহার তারিখ নির্ধারণে সেদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সভায় ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান সভাপতিত্ব করবেন বলে বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে কোরবানির ঈদ হবে ১২ সেপ্টেম্বর।

আর শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা না গেলে শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে রোববার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, ঈদ হবে ১৩ সেপ্টেম্বর।

জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।

শুক্রবার বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ জানিয়েছে সরকার।

এবার ১২ সেপ্টেম্বর কোরবানির ঈদ ধরে ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর কোরবানি ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার।

আর ১৩ সেপ্টেম্বর ঈদ হলে ১৪ সেপ্টেম্বরও সরকারি ছুটি থাকবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.