রাঙামাটিতে জেলা স্বেচ্ছাসেবকলীগের জাতীয় শোক দিবস পালিত

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত ৩১ আগষ্ট বুধবার বিকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই আলোচনা সভায় মাধ্যমে শেষ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষ্যে সংগঠনটির দেওয়া মাস ব্যাপি কর্মসূর্চী।
আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোঃ শাওয়াল উদ্দিন’র পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন মনি চাকমা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, এই মাস বাঙ্গালি জাতির জন্য শোকের মাস নয়, মহা শোকের মাস। কারণ এই মাসে বাঙ্গালি জাতির নেতা শেখ মজিবুর রহমানকে পাকিস্থানের ঘাতক বাহিনীর দালালেরা বাঙ্গালি জাতির নেতাকে হত্যা করেছে। শুধু তাকে নয় তার ছোট ছেলে রাসেলকে পর্যন্ত তারা হত্যা করছে পিছপা হয় নি। এই ঘাতকদেরকে কোন ছাড় দেওয়া হবে না। যারা বিদেশে পালিয়ে রয়েছে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে। এছাড়া যারা এই হত্যাকারীদেরকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে তাদেরকেও শাস্তি দেওয়া হবে।
বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন ভাবে দমিয়ে রাখতে না পারাই এখন দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ এর মাধ্যমে দেশের উন্নয়নে বাধাগ্রস্থ করে তাকে বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাই বক্তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালি করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ গড়ার কাজে সাহায্য করার জন্য আহ্বান করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.