উখিয়ায় জঙ্গীবাদ বিরোধী র‌্যালী ও মানববন্ধন

0

শহিদুল ইসলাম, উখিয়া : সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা বিরোধী র‌্যালী ও মানববন্ধন পালন করেন কক্সবাজারের উখিয়ার সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে আধ ঘন্টা ব্যাপী কক্সবাজার-টেকনাফ সড়কের এক পাশে অধ্যক্ষ, শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা/কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক র‌্যালী ও মানববন্ধনে সতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, কোন ধর্মেই সন্ত্রাসীর স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম। নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতামূলক কর্মকান্ড রোধ করা সম্ভব। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় দল মতের উর্ধ্বে উঠে ধর্ম,বর্ণ নির্বিশেষে জঙ্গিবাদ প্রতিরোধ করতে হবে। মানববন্ধন সফল করায় সকল শিক্ষক, শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ ফজলুল করিম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.