জুবায়ের সিদ্দিকী/গোলাম সরওয়ার : জামায়াতের অনুসারীরা মাজার বিরোধী বলে প্রচার থাকলেও স্বজনদের কাছ থেকে সিলেট মাজারের হালুয়া খেলেন মীর কাসেম আলী। তবে তার জন্য সেমাই ও বিরিয়ানীও নিয়ে গিয়েছিলেন স্বজনরা। গতকাল কাশিমপুর কারাগারে স্বজনরা ও স্ত্রী খন্দকার আয়েশা খাতুনসহ পরিবারের সদস্যরা ফলমূল ও খাবার নিয়ে যান।
সঙ্গে ছিল সিলেটের হযরত শাহজালাল (রা:) এর মাজার এলাকার হালুয়া। স্ত্রীর আনা খাবার খাননি মীর কাসেম আলী। তবে মাজার এলাকার দোকানের ‘‘তুষার শিন্নি’’ বলে পরিচিত হালুয়া খান। এটা তার প্রিয় খাবার ছিল। সিলেটের শাহজালালের এই তুষার শিন্নি সিলেট থেকে এনে দেওয়া হয়েছিলে তাকে।
