সিটিনিউজবিডিঃ জেনে নিন স্যামসাং এর নতুন দুইটি স্মার্টফোন সম্পর্কে। স্যামসাং বাংলাদেশের হেড অফ মোবাইল হাসান মেহদী বলেন, “আমাদের চারপাশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে, তাদের জন্য আমরা স্মার্টফোনের ব্যবহার আরও উপভোগ্য করে তুলতে চাই। আমরা ক্রেতাদের মাঝে আরও সাশ্রয়ী মূল্যে এই দুটো স্মার্টফোন আনতে পেরে অত্যন্ত আনন্দিত।”
এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসাং মোবাইল বাংলাদেশ জানিয়েছে, গ্যালাক্সি জে১-এ আছে ডব্লিউভিজিএ পিএলএস প্রযুক্তিসমৃদ্ধ ৪.৩ ইঞ্চি ডিসপ্লে, আর কোর প্রাইমে আছে ৪.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। দুই স্মার্টফোনেই আছে এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা এবং ২ মেগা-পিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
বাংলাদেশের বাজারে গ্যালাক্সি জে১ পাওয়া যাবে সাদা, কালো এবং নীল রঙে। আর গ্যালাক্সি কোর প্রাইম পাওয়া যাবে ধূসর ও সাদা রঙে।