কন্যা সন্তানের বাবা হলেন আশরাফুল

0

খেলাধুলা : কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। টেস্ট অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান নাকি এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন। রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসাপাতালে মোহাম্মদ আশরাফুলের স্ত্রী আনিকা তাসনিম অর্চির কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান।

বাবা হওয়ার আনন্দ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন আশরাফুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে মা-মেয়ের সঙ্গে ক্যামেরাবন্দী হয়ে তোলা ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘আমরা এ দিনটির জন্য মাসজুড়ে অপেক্ষা করছিলাম। আমাদের বেবি ১২টার সময় (রাত ১২টা ১০ মিনিট) জন্মগ্রহণ করেছে। আমাদের মেয়ে আরিবা তাসনিম আশরাফুলের জন্মের কথা ঘোষণা করছি।’

উল্লেখ্য, রোববার বিকেল তিনটায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় আশরাফুলের স্ত্রী আনিকা তাসনিম অর্চিকে। স্কয়ার হাসপাতালের গায়োনকোলজিস্ট নারগিস ফাতেমার তত্বাবধানে আছেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.