উখিয়া যুবলীগের বাড়িতে সন্ত্রাসীদের হামলা

0

শহিদুল ইসলাম, উখিয়া(কক্সবাজার): কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় ওয়ার্ড যুবলীগের বসত বাড়িতে একদল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ওয়ার্ড যুবলীগের সভাপতি পক্ষ থেকে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল ৩ টার দিকে।

জানা যায়, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং গ্রামের মৃত নজির আহমদের ছেলে ও ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নূর মোহাম্মদ মিজানের সাথে একই এলাকার মৃত সোলাইমান আলীর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্তে বিরোধ চলে আসছিল।

এ ঘটনার জের ধরে বুধবার বিকাল ৩ টার দিকে স্থানীয় আব্দুল মাজেদের ছেলে ইকবাল, সোহেল সহ ৭/৮ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতির বসত বাড়িতে হামলা চালিয়ে সুপারী গাছ সহ ঘেরা বেড়ার ব্যাপক ক্ষতি সাধন করেন। এসময় ওয়ার্ড যুবলীগের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন না। পরে ঘটনার খবর পেয়ে ওয়ার্ড যুবলীগ সভাপতি নুর মোহাম্মদ মিজান তার পরিবার দেখে অবাক হয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক নূরুল হক খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে নুর মোহাম্মদ মিজান ৫ জনকে আসামী করে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নুর মোহাম্মদ মিজান বলেন, দীর্ঘদিন ধরে সোলাইমান আলীর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওর আত্মীয় স্বজন প্রতিনিয়ত আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এ কারণে আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.