অপরিকল্পিত স্থাপনা নির্মাণের কারণে পানির উৎস ধ্বংস – সৈয়দ আশরাফ

0

সিটিনিউজবিডি :  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছে, নদী-নালা, খাল-বিল ও পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ কারার কারণে দিন দিন পানির উৎসগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এসব কাজ থেকে আমাদের সচতেন থাকার পাশাপাশি বাসা বাড়ীসহ সব স্থানে পানির অপচয়রোধ করতে হবে। তাহলে চাহিদা মেটানো যাবে। তাই এখন থেকে যে যার স্থান থেকে পানির অপচয়রোধ করার কাজে সহযোগিতা করি।

বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মদুনাঘাট পানি শোধনাগার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আশরাফুল ইসলাম তেল শোধনের যে শ্রম ও অর্থ খরচ হয় তার চেয়ে পানি শোধন করা ব্যয়বহুল। বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে যে পরিমান নদী-নালা, খাল-বিল ও পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

ধারবাহিক ভাবে যদি চলতে থাকে ভবিষ্যৎ সুপেয় পানির সব উৎস ধ্বংস হয়ে যাবে। তখন কৃত্রিম ভাবে তৈরি সুপেয় পানির উপর আমাদের নির্ভর করতে হবে। তাই আমাদের সবাইকে এখন থেকে পানির উৎসগুলো পুনঃরূদ্ধার করতে হবে।
মন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষ না বুঝে পানি অপচয় বেশি করে থাকি। প্রতিদিন একজন মানুষের যতটুকু পানি ব্যবহার করা প্রয়োজন সে তার চেয়ে বেশি অপচয় করে। কিন্তু মানুষ যদি একটু সচেতন হয় তাহলে আমাদের সুপেয় পানির অভাপ কোন দিন দেখা দিবে না। বর্তমান সরকার পানির অভাব মেটানোর জন্য কোটি কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে।
তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামীলীগের নেতৃত্বধীন মহাজোট সরকার গঠন দায়িত্ব গ্রহন করেন তখন পানি নিয়ে বিপর্যয় দেখা দিয়েছিল। দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে ও পরামর্শে সেই বিপর্যয় আমরা মোকাবেলা করেছি। তবুও কিছু ঘাটতি আছে। কারণ দিন দিন জনসংখ্যা বাড়ছে।
জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে পানির চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। তাই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমাদের সাবইকে এগিয়ে যেতে হবে। চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, রাজতিনি করার পর থেকে চট্টগ্রামের সঙ্গে আমার প্রাণের টানের সর্ম্পক হয়েগেছে। তাই সব সময় চট্টগ্রামে ছুটে আসতে ইচ্ছে করে। কিন্তু ব্যস্ততার কারণে আসা হয় না।
দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই চট্টগ্রামকে বেশ আন্তরিক ভাবে ভালোবাসে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন. বিশেষ অথিতি নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফয়েজ উল্লাহ সহ আরো অতিথিবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.