সিটিনিউজবিডি : শরীয়তপুরের পালংয়ে লিংকন নামের এক তরুণকে অপহরণের পর হত্যার দায়ে দুইজনের ফাঁসির রায় দিয়েছে ঢাকার দ্রুত বিচার আদালত।
চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সর্দার বুধবার আসামিদের উপস্থিতিতে তিন বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।
দুই আসামি হলেন- সোহাগ হাওলাদার ও আতাবুর রহমান বাবলু।
সর্বোচ্চ সাজার আদেশের পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত।
শরীয়তপুরের পালংয়ের বেড়া চিকন্দি এলাকার মো. মোজাম্মেল খাঁর ছেলে ১৮ বছর বয়সী লিংকনকে ২০১৩ সালের ২৫ জুন অহরণের পর হত্যা করা হয়।
