রাঙামাটিতে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসমূহের জন্য নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে পাহাড়ী ছাত্র পরিষদ নেতারা।

শনিবার সকালে রাঙামাটি শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মহান শিক্ষা দিবস উপলক্ষ্যে এক মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানায় সংগঠনটি।

এ সময় তারা বলেন, মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি পাহাড়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্গাপ্রথা বাতিল, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায় এবং মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা, শিক্ষানীতিতে পার্বত্য বান্ধব করা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাহাড়ি কোটা বৃদ্ধি করতে হবে।

সমাবেশে বক্তারা ,রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার বিদ্যমান উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবকাঠামো সমস্যার সমাধান, অধিক সংখ্যক বিষয়ে অনার্স ও মাস্টার্স চালু, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও শিক্ষক সংকটের নিরসন করার দাবি জানান।

পাহাড়ী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সহ-সভাপতি রিটন চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জুয়েল চাকমা, পার্বত্য যুব সংহতির সভাপতি টোয়েন চাকমা, রাজশাহী মহানগর পিসিপির সাধারন সম্পাদক দীপেন চাকমা, পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা মিন্টু চাকমা প্রমূখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.