পুলিশের ওয়েবসাইটে যুক্ত হলো ‘কমপ্লেইন্ট’ মেনু

0

সিটিনিউজবিডি : পুলিশের সেবার বিষয়ে এখন থেকে যে কোনো মতামত অথবা অভিযোগ জানাতে পারবেন সেবাগ্রহীতারা। এ জন্যে ওয়েবসাইটে (www.police.gov.bd) ‘অপিনিয়ন অর কমপ্লেইন্ট’ (Opinion or Complaint) নামে একটি নতুন মেন‍ুর সংযোজন করেছে বাংলাদেশ পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী বিষয়টি জানান।

তিনি জানান, সম্প্রতি পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে আইজিপি একেএম শহীদুল হক এর উদ্বোধন করেন।

‘পুলিশের সেবার গুণগতমান অধিকতর বাড়াতে জনগণের সুচিন্তিত মতামত নিতে এ ব্যবস্থা চালু করা হয়েছে। একই সঙ্গে কেউ সেবা নেওয়ার ক্ষেত্রে হয়রানি বা অসুবিধার মুখোমুখি হলেও তা সহজেই অনলাইনের মাধ্যমে অভিযোগের সুযোগ পাবেন।’

এতে পুলিশের সেবার মান বৃদ্ধির পাশাপাশি সেবাপ্রত্যাশী মানুষের সংখ্যাও বাড়বে বলে মনে করেন জালাল উদ্দিন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.