ঢাবি সাংবাদিক সমিতির নতুন কমিটি

0

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সমিতির সদস্যদের ভোটে বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ফরহাদ উদ্দীনকে সভাপতি ও মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ফররুখ মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান পিন্টু কমিটি ঘোষণা করেন।

এসময় সমিতির সদ্য বিদায়ী সভাপতি আসিফুর রহমান এবং সাধারণ সম্পাদক লালন মাহমুদ উপস্থিত ছিলেন।

নয় সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি দ্য ইন্ডিপেনডেন্টের আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক দৈনিক বণিক বার্তার সাইফ সুজন, অর্থ সম্পাদক ঢাকা ট্রিবিউনের আরিফ আহমেদ, দফতর সম্পাদক দৈনিক যুগান্তরের মাহমুদুল হাসান।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- দৈনিক করতোয়ার মোতাছিম বিল্লাহ, বৈশাখী টেলিভিশনের মুহাম্মদ ইব্রাহিম সুজন ও দৈনিক আলোকিত বাংলাদেশের ইরফান এইচ সায়েম।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম ও সাবেক সভাপতি মাহবুব রনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.