খেলাধুলা : পৃথিবীর সকল মায়া ছেড়ে চলে গেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলের বাবা। সোমবার রাত ১টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বাবার নাম আব্দুল মতিন।
সংবাদ মাধ্যমকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে আশরাফুল জানান, বেশ কিছুদিন যাবৎ তার বাবা হৃদরোগে ভুগছিলেন। ১০ বছার আগে তার হার্ট অপারেশন ও হার্টে রিং পড়ানো হয়েছিল। গত ১১ সেপ্টেম্বর থেকে তার বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১টার দিকে তিনি মারা যান।
আশরাফুল তার বাবার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি আরও জানান, ‘মরদেহ ব্রাক্ষ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।’
