খেলাধুলা : চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। লা লিগায় আজ বাংলাদেশ সময় রাত ১২ টায় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। আর এই খেলায় মাঠে নামতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল।
চোটের কারনে গেল ম্যাচে এসপানিয়লের বিপক্ষে খেলতে পারেননি এই দুই তারকা। তাদের ছাড়াই এসপানিয়লকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। পরিসংখ্যান রিয়ালকে এগিয়ে রাখছে। ভিয়া রিয়ালের সঙ্গে গেল পাঁচ বারের দেখায় তিন ম্যাচে জিতেছে রিয়াল। বিপরীতে একটি ম্যাচে জয় পেয়েছে ভিয়া রিয়াল। এছাড়া সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটিই জিতেছে জিদান বাহিনী। আর ভিয়া রিয়ালের জয় তিনটি।
ভিয়া রিয়ালার বিপক্ষে জিতলেই টানা (সর্বোচ্চ) ১৭ ম্যাচ জয়ের রেকর্ড গড়বে রিয়াল মাদ্রিদ।
