কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ আটক ২

0

সিটিনিউজবিডি : কক্সবাজার বিমানবন্দরে অভিযান চালিয়ে ৩২০০ পিস ইয়াবাসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- আব্দুল আমিন (২৭) ও মো. নাছির উদ্দিন (৩৬)।

আব্দুল আমিন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়ার আমির হামজার ছেলে এবং মো. নাছির উদ্দিন কুমিল্লা সদরের দূর্গাপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

কক্সবাজার সদর থানার এসআই রাজীব কান্তি নাথ জানান, আটক দুই যাত্রী কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকাগামী বেসরকারি বিমান পরিবহন সংস্থা রিজেন্টের ১২টা ২০মিনিটের ফ্লাইটের যাত্রী ছিলেন। বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের লাগেজ ও ব্যাগ স্ক্যানিং করার সময় একটি ব্যাগে সন্দেহজনক কিছু আছে ধরা পড়লে পুলিশে খবর দেয়। পরে পুলিশ বিমানবন্দরের গিয়ে ব্যাগটি তল্লাশি করে পলিথিন মোড়ানো একটি প্যাকেটের মধ্যে থেকে ৩২০০ পিস ইয়াবা পাওয়া যায়।

আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.