পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

সিটিনিউজবিডি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পানিতে ডুবে আমিনা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া পাড়ায়এ ঘটনা ঘটে। আমিনা খাতুন ওই এলাকার আশরাফুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশেই খেলছিল আমিনা। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরের পানিতে আমিনাকে হাবুডুবু খেতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.