মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি নতুন জেলা প্রশাসক হিসাবে যোগদান করলেন মানজারুল মান্নান।
বৃহস্পতিবার বিকালে তিনি বিদায়ী রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন থেকে দায়িত্ব বুঝে নেন।
পরে ফোন আলাপে তিনি বলেন, রাঙামাটিতে এসে আমার খুবই ভালো লাগছে। রাঙামাটি আসলে অসাধারণ একটি জায়গা। আমি আশা করি এই এলাকার সকলকে একসাথে নিয়ে কাজ করবো। আমাদের কাজ হচ্ছে দেশের মানুষকে সেবা দেওয়া। আমি চেষ্টা করবো এই এলাকার মানুষকে মন-প্রাণ থেকে সেবা দিতে।
তিনি আরো বলেন, রাঙামাটি জেলাকে একটি অসাম্প্রদায়িক জেলা হিসাবে সকলের মাঝে তুলে ধরতে আমরা চেষ্টা করবো। এই অঞ্চলের সকল জাতিসত্তার বসবাস, তাই আমি আশা করবো সকলে আমাকে নিজ দায়িত্ব পালনে সহযোগিতা করবো। কোন প্রকার জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কর্মকান্ড এই জেলায় হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। এই রাঙামাটি জেলাকে সুন্দর ও অসাম্প্রদায়িক পরিবেশ তৈরি করতে সকলের সহযোগিতা কমনা করেন নব যোগদানকৃত জেলা প্রশাসক মানজারুল মান্নান।
অন্যদিকে রাঙামাটির জেলা প্রশাসকের দায়িত্ব মানজারুল মান্নানকে বুঝিয়ে দিয়ে চট্টগ্রামের উদ্দ্যেশে রওনা হয় বিদায়ী জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। তিনি চট্টগ্রামের জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহনের করবেন।
