শেরপুরে হাতির আক্রমণে কৃষক নিহত

0

সিটিনিউজবিডি : শেরপুরের ঝিনাইগাতীতে হাতির আক্রমণে এক আদিবাসী কৃষক নিহত হয়েছেন।

উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকায় শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে ঝিনাইগাতী থানার ওসি মো. মিজানুর রহমান জানান।
নিহত ললেন কুবি (৫৫) ওই এলাকার মনোহর মৃর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মিজানুর জানান, রাত সাড়ে ১২টার দিকে একদল বন্যহাতি ছোট গজনী এলাকার ধান ক্ষেতে নেমে এসে গাছ খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করতে থাকে।

এ সময় ললেন তাদের তাড়াতে গেলে বন্যহাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মারা যান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.